|| হাসান আল মাহমুদ ||
সম্প্রতি কোকাকোলার একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে নেট দুনিয়া উত্তাল হয়ে আছে। কোকাকোলাকে ইসরায়েলী পণ্য আখ্যা দিয়ে ঝিমিয়ে পড়া বয়কটের আওয়াজ তোলা হচ্ছে আরও জোড়ালোভাবে। বিজ্ঞাপনে অভিনয়কারীদের নিয়েও চলছে তুমুল সমালোচনা। কোকাকোলা বয়কটের আহ্বানে নানা ভিডিও কন্টেন্টও তৈরী হয়েছে ও হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে প্রসঙ্গে নানা জনে নানা লেখা, ভিডিও পোস্ট করছেন।
এবার মুখ খুলেছেন বিশিষ্ট প্রবাসী আলেম ড. মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি কোকাকোলসহ ইসলাম বিদ্বেষী সকল পণ্য বর্জন করার আহ্বান জানিয়ে বলেছেন, ‘ইসলাম বিদ্বেষী ও জালিমদের পণ্য কেনা থেকে দূরে থাকুন। শুধু পণ্যই নয়, ইসলাম বিদ্বেষী সবকিছুকেই বর্জন করতে হবে’।