|| কাউসার লাবীব ||
টঙ্গীর তুরাগ তীরে আমবয়ানের মধ্য দিয়ে শুক্রবার (২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে শুরু হলো মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমা। ফজর নামাজের পর পাকিস্তানের মাওলানা আহমদ বাটলার আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আর তা তাৎক্ষণিকভাবে বাংলায় তরজমা করছেন মাওলানা নুরুর রহমান।
সাধারণত বিশ্ব ইজতেমায় কখনো স্টেজ থেকে আলোচকের নাম প্রকাশ করা হয় না। তাই অনেকেই আগ্রহী হয়ে থাকে কে কখন বয়ান করবেন তা আগে থেকেই জানার জন্য। এবারের বিশ্ব ইজতেমা উপলক্ষে ইতোমধ্যেই ময়দানে বয়ানের জন্য মাশওয়ারা সম্পন্ন হয়েছে। মাশওয়ারা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বয়ানসূচী নিচে দেওয়া হলো-
০১ ফেব্রুয়ারি ২০২৪ (বà