|| কাউসার লাবীব ||
ঘোষিত তফসিল অনুযায়ী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার। ইতোমধ্যেই জল্পকল্পনার অবসান ঘটিয়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে কওমি মাদরাসা ভিত্তিক ইসলামী দুই রাজনৈতিক দল।
দল দু’টি হলো- হাফেজ্জী হুজুর রহ. প্রতিষ্ঠিত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং মাওলানা আবুল হাসনাত আমিনী নেতৃত্বাধীন মুফতি আমিনী রহ. এর দল ইসলামি ঐক্যজোট।
এছাড়াও স্বতন্ত্র ও অন্যান্য দল থেকে বেশ কয়েকজন আলেম প্রার্থী আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে গতকাল মনোনয়ন জমা দিয়েছেন। এই আলেম প্রার্থীরা কে কোথা থেকে মনোনয়ন জমা দিলেন?
শেষ সময়ে চমক দেখিয়ে নির্বাচনী ট্রেনে চড়া দল বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদীর কাছে জানত