সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

দাওয়াতি কাজে বিশ^স্ততা ও সত্যনিষ্ঠা জরুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মাওলানা শামসুদ্দীন সাদী ||

দাওয়াতি কাজ মূলত নবীওয়ালা কাজ। এই কাজে বিশ^স্ততা ও সত্যনিষ্ঠা অর্জন জরুরি। ভয়ভীতি ও লোভ-লালসার ঊর্ধ্বে উঠে নিজেকে বিশ^স্ত ও সত্যনিষ্ঠ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। নবীওয়ালা এই কাজে মহানবী সা.-এর তরিকাই আমাদের আদর্শ। দাওয়াতি কাজে নানা ভয়ভীতি জুলুম অত্যাচার লোভ লালসায় নবীজি ছিলেন পাহাড়ের মতো দৃঢ় অবিচল। ভয়-ভীতিতে বিন্দুমাত্র ভীত হননি। জুলুম অত্যাচারে ভেঙে পড়েননি। লোভ লালসায় আটকে যাননি। সবকিছু উপেক্ষা করে ধৈর্যের পরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন। বিশ^স্ত ও সত্যনিষ্ঠ থেকেছেন।

বিশ^স্ততা সততা একদিনে অর্জনের বিষয় না। এক অবিচ্ছিন্ন সাধনায় এই গুণ অর্জিত হয়। চল্লিশ বছর বয়সে নবীজি নবুয়ত লাভ করেন। নবুয়তপ্রাপ্তির আগেই মক্কার গণ্যমান্য লোকদের থেকে আল আমিন বা বিশ^স্ততা ও সত্যনিষ্ঠার সনদ পেয়েছিলেন। ফলে সাফা মারওয়া পাহাড়ে আরোহণ করে নবীজি যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াতি মিশনে পদাপর্ণ করেন তখন প্রথমে নিজের বিশ^স্ততা ও সত্যনিষ্ঠার সনদের পুনঃস্বীকৃতি আদায় করেন। উপস্থিত সবাই সমস্বরে স্বীকৃতি দেন যে, তুমি আল আমিন, তুমি বিশ^স্ত ও সত্যনিষ্ঠ। তুমি কখনও মিথ্যা বল না। সততা ও বিশ^স্ততার এই যে স্বীকৃতি দায়ীর জন্য এটি অত্যন্ত জরà§