|| মিরাজ রহমান ||
চমৎকারভাবে যুক্তিপূর্ণ ভাষায় বয়ান করতেন মাওলানা আশরাফ আলী রহ.। অহেতুক কোনো যুক্তি দেখিয়ে তাঁর কাছ থেকে পার পাওয়া যেতো না। জামাতে থাকা অবস্থায় এক সরকারি অফিসারকে দাওয়াত দিতে গেলেন একবার। অফিসার তাকে দেখে বললেন, ‘আরে ভাই সবার জন্য সব কাজ নয়। আপনাদের কোনো কাজ নেই তাই আপনারা তাবলিগ করেন। আমার অনেক কাজ আছে, তাই আমি তাবলিগ করতে পারি না। সবাই কি সব কাজ করতে পারে? কাজের মধ্যে ভাগাভাগি আছে না? আপনারা তাবলিগ করেন আর আমি অফিস করি।’ তিনি তখন বললেন, ‘আচ্ছা আপনি বুঝি ঘরের কাজেও এভাবে ভাগাভাগি করেন?’ তিনি বললেন, ‘মানে?’ হুজুর তখন বললেন, ‘আপনি শুধু খানা খান আর আপনার বিবি শুধু পায়খানা করে। আপনার ছেলে শুধু পড়াশুনা করে আর আপনার মেয়ে শুধু ঘুমায়Ñ ব্যাপারটা কি এমন?’ অফিসার বললেন, ‘না এসব কাজ কি ভাগ করে করা যায়?’ মাওলানা আশরাফ আলী তখন বললেন, ‘তাবলিগও এমন একটি কাজ যা ভাগ করা যায় না। এটা সবার কাজ। সবারই এ কাজ করতে হবে।’ মাওলানা সাহেবের à