|| মাওলানা আহমাদ লাট ||
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি ২০২৪) বাদ ফজরের বয়ান
আল্লাহ তায়ালা আমাদেরকে এই পৃথিবীতে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। সে দায়িত্ব হলো- আমরা এক আল্লাহর গোলামি করব এবং তাঁরই দেওয়া দীন প্রচার করব। এই দীন প্রচার করতে গিয়ে আম্বিয়া আলাইহিস সালাম কত মেহনত আর মুজাহাদা করেছেন। কত ত্যাগ আর কুরবানির নজরানা পেশ করেছেন। হজরত আদম আ. কুরবানি করেছেন, ফলে আল্লাহ তাঁকে ‘আবুল বাশার’- সমস্ত মানুষের পিতা বানিয়ে দিয়েছেন। এমনিভাবে রাসুল সা.-এর কুরবানি ছিল সবচেয়ে বেশি, তাই আল্লাহ তাঁকে নবীদের নবী বানিয়ে দিয়েছেন। আমাদের সে মুজহাদা আর কুরবানির নজরানা দিতে হবে। তাহলে যত বড় কুরবানি তত বড় ফলাফল লাভ করা যাবে। সাহাবায়ে কেরাম রাজিয়াল্লাহু আনহুম দীনের মেহনতে অনেক বড় কুরবানি দিয়েছেন। নিজের সহায়-সম্পত্তি হারিয়েছেন। বিবি নিজের বিরুদ্ধে গেছে। সন্তান হারাতে হয়েছে। তাদের ঈমান ছিল কত মজবুত! এজন্য, আমাদের ঈমান মজবুত করতে আল্লাহর কাছে দোয়া করতে হবে। হে আল্লাহ! আমাদের ঈমান দাও, ঈমানের হাকিকত দাও।
মেরে মু