রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ

রাজধানীতে থেমে থেমে বৃষ্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকাতে সকাল থেকেই শুরু হয় ছিপ ছিপ বৃষ্টি। তবে ৯টার পর থেকে শুরু হয় ঝুম বৃষ্টি। বৃষ্টিতে অনেককেই ছাতা মাথায় ছুটতে দেখা যায় গন্তব্যে। সবমিলিয়ে সাতসকালের বৃষ্টিতে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয় অফিসগামীদের।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে। এমন অবস্থা আগামী ২৪ ঘণ্টায় থাকবে। সঙ্গে থাকবে কালবৈশাখীর আশঙ্কা।

এর আগে শনিবার (১৮ মার্চ) রাতে এক পূর্বাভাসে দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কিছু অঞ্চলে শিলাবৃষ্টি হওয়ার প্রবণতা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে দেশের সর্বোচ্চ ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার সন্ধ্যায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়াও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ