বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

প্রধানমন্ত্রী আজ ‘বাংলাদেশ বিজনেস সামিট’ উদ্বোধন করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের ব্যবসা ও বিনিয়োগকে সম্প্রসারণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (শনিবার) ‘বাংলাদেশ বিজনেস সামিট’ উদ্বোধন করবেন।

প্রতিষ্ঠার ৫০ বছর উদযাপন উপলক্ষে বিজনেস সামিটের আয়োজন করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১১ থেকে ১৩ মার্চ তিন দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই সামিটে অংশ নেবে দুই শতাধিক আন্তর্জাতিক ব্র্যান্ড, ব্যবসায়ী ও বিনিয়োগকারী।

সম্মেলনে যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, ভুটান, সংযুক্ত আরব আমিরাতসহ ১২টি আন্তর্জাতিক সংস্থার সিইও এবং ২০০ এর বেশি-বিদেশি বিনিয়োগকারী, বিশ্বের ১৭টি দেশের ব্যবসায়ী নেতারা অংশ নেবেন।

তিন দিনের সামিটে বাংলাদেশের বিভিন্ন খাত নিয়ে ১৭টি সেমিনার ও ৩টি প্লেনারি সেশন অনুষ্ঠিত হবে।

এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন জানান, বাংলাদেশের রপ্তানির সম্ভাবনার পাশাপাশি লোকাল কনজ্যুমার মার্কেটও বড় হচ্ছে। দেশে এখন ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল দৃশ্যমান। বাংলাদেশে যে একটি বিশাল মার্কেট রয়েছে সেটিকে তুলে ধরার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি।

তিনি আরও বলেন, বাংলাদেশের ব্র্যান্ডিংয়ের পাশাপাশি ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র গঠনের লক্ষ্য এগিয়ে নিতে সহায়তা করবে দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই আন্তর্জাতিক সম্মেলন।

সামিটের আন্তর্জাতিক মিডিয়া পার্টনার সিএনএন এবং দেশীয় মিডিয়া পার্টনার আরটিভি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ