বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঝুঁকিপূর্ণ হয়ে গেছে ভবন, প্রস্তুতি নিয়ে পরবর্তী কার্যক্রম : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গুলিস্তানে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সাততলা ভবনটি ঝুঁকিপূর্ণ ইমারতে পরিণত হয়েছে। যথেষ্ট প্রিপারেশন (প্রস্তুতি) নিয়ে পরবর্তী কার্যক্রম করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ বুধবার (৮ মার্চ) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ভবনের বেসমেন্ট এবং নিচতলা যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে পুলিশ, আর্মি ও রাজউকের বিশেষজ্ঞরা। আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। পরীক্ষা-নিরীক্ষা করে বিস্ফোরণের মূল কারণ জানা যাবে।

গককাল মঙ্গলবার বিকেলে গুলিস্তানের সিদ্দিক বাজারের সাততলা ভবনে বিস্ফোরণে ১৮ জনের মৃত্যু হয়। বিস্ফোরণে নিহতরা হলেন- মো. সুমন (২১), ইসহাক মৃধা (৩৫), মুনসুর হোসেন (৪০), মো. ইসমাইল (৪২), আল আমিন (২৩), রাহাত (১৮), মমিনুল ইসলাম (৩৮), নদী বেগম (৩৬), মাঈন উদ্দিন (৫০), নাজমুল হোসেন (২৫), ওবায়দুল হাসান বাবুল (৫৫), আবু জাফর সিদ্দিক (৩৪), আকুতি বেগম (৭০), মো. ইদ্রিস (৬০), নুরুল ইসলাম ভুঁইয়া (৫৫), হৃদয় (২০), সম্রাট ও সিয়াম (১৮)।

আজ বুধবার সকাল ৯টার দিকে দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। তবে তারা এখনো বেসমেন্টে ঢুকতে পারেনি। উদ্ধার অভিযানে যোগ দিয়েছে সেনাবাহিনী।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ