বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভিকারুননিসায় ৫৬ সহোদরার ভর্তির নির্দেশ আপিলে বহাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণিতে ৫৬ সহোদরাকে ভর্তির নির্দেশ দেওয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

আজ সোমবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ভিকারুননিসার চার আবেদন খারিজ করে এ আদেশ দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।

আদালতে ভিকারুননিসার পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ। আর রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী প্রবীর নিয়োগী, এবিএম আলতাফ হোসেন ও মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা।

আইনজীবী এবিএম আলতাফ হোসেন বলেন, “বেসরকারি স্কুল-কলেজে শিক্ষার্থী ভর্তির নীতিমালা অনুসারে বেসরকারি স্কুল-কলেজে পড়াশোনা করছে এমন শিক্ষার্থীর সহোদর, সহোদরা বা জমজ ভাই-বোন যদি একই শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শ্রেণিতে ভর্তির আবেদন করে তবে ওই প্রতিষ্ঠানের ভর্তি যাচাই-বাছাই কমিটিকে আবেদনকারী ভর্তিচ্ছুর ভর্তি নিতে বলা হয়েছে।”

তিনি বলেন, “এই ৫৬ শিশুর সহোদরারা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পড়ে। সমস্যা হচ্ছে গত ১৬ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এক পরিপত্র জারি করে নীতিমালাটিতে সংশোধন আনে। এতে সহোদর, সহোদরা বা জমজ ভাই-বোনদের ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশের বাধ্যবাধকতা আরোপ করা হয়। কিন্তু এ দুই শিক্ষার্থীর ভর্তির আবেদন করেছে পরিপত্র জারির আগে।

যে কারণে এসব শিশুর অভিভাবক পরিপত্রটি চ্যালেঞ্জ করে একাধিক রিট করলে হাইকোর্ট সংশোধীত নীতিমালার ১৪ নম্বর বিধি এই শিশুদের ক্ষেত্রে স্থগিত করে তাদের ভর্তি নিতে নির্দেশ দিয়েছিলেন। এ আদেশের বিরুদ্ধে ভিকারুননিসার আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।”

এর ফলে ভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ৫৬ সহোদরার ভর্তি নিতে হবে বলে জানান এই আইনজীবী।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ