মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভাষা শহিদদের জন্য দোয়া করা বাংলাভাষী মুসলিমদের একান্ত কর্তব্য : শায়খ আহমাদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লায় দেবিদ্বার উপজেলাধীন বেতুয়া হুজুরের বাড়িতে প্রখ্যাত মুফাসসিরে কুরআন মাওলানা আবুল হাশেম (রহ.) ও মাওলানা রুহুল আমিন হাশেমী (রহ.)-এর স্মরণে বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার উদ্যোগে ১০ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।

জৈনপুরের পীর মাওলানা আয়াজ আহমাদ জুবাইরী ওয়া সিদ্দিকীর সভাপতিত্বে এবং বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমীর পরিচালনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান করেন প্রখ্যাত ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ। আরো বয়ান করেন নাগাইশ দরবার শরীফের পীর সাহেব মাওলানা মোশতাক ফয়েজী, মাওলানা মোল্লা নাজিম উদ্দিন, মাওলানা আনিছুর রহমান আশরাফী, ধামতী দরবার শরীফের পীর সাহেব মাওলানা শাহ মুহাম্মদ বাহাউদ্দিন আহমেদ প্রমূখ।

মাহফিলে প্রধান অতিথি শায়খ আহমাদুল্লাহ বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি যে সকল বীর সেনানি মাতৃভাষার জন্য নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন, তাদের জন্য দোয়া করা সব বাংলা ভাষাভাষী মুসলমানের একান্ত দায়িত্ব ও কর্তব্য। কারণ মাতৃভাষা ব্যবহার করার অধিকার সৃষ্টিগতভাবে মানুষের জন্মগত অধিকার হিসেবে প্রতিষ্ঠিত। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, ‘দয়াময় আল্লাহ। তিনিই শিক্ষা দিয়াছেন কুরআন। তিনিই সৃষ্টি করেছেন মানুষ। তিনিই তাহাকে ভাব (ভাষা) প্রকাশ করার শিক্ষা দিয়েছেন।"

তিনি মাতৃভাষার মর্যাদা রক্ষায় সকলকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

মাহফিলের পরিচালক মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী মাহফিলে উপস্থিত সকল মুসলিম জনতাকে অভিনন্দন জানান।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ