মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

গুলশানের অগ্নিকাণ্ডে আরও একজনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গুলশানে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। আগুন লাগার সময় ১২তলা থেকে লাফ দিয়েছিলেন তিনি।

গতকাল রবিবার দিবাগত রাত তিনটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনের মৃত্যু হলো।

নিহতের নাম মোহাম্মদ রাজু (৩৫)। তাঁর বাড়ি গাজীপুরের কালীগঞ্জে। তিনি ভবনের ১২তলায় এক কর্মকর্তার বাসায় বাবুর্চির কাজ করতেন। ১২ তলা থেকে লাফ দেওয়ার পর গতকাল রাত ১০টার দিকে তাঁকে ঘটনাস্থলের কাছেই একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তিনি মারা যান।

হাসপাতালের ব্যবস্থাপক মোস্তাকিম বাদশা জানান, পরিবার ভোর পৌনে চারটার দিকে মোহাম্মদ রাজুর লাশ নিয়ে গেছে। মোহাম্মদ রাজু ঢাকায় থাকতেন। তাঁর পরিবার গ্রামে থাকতেন। ভবনের ১২ তলায় তিনি দুই বছর ধরে কাজ করতেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ