বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফেসবুক-টুইটারে প্রধানমন্ত্রীর কোনো অ্যাকাউন্ট নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেসবুক, টুইটার কিংবা অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো একাউন্ট নেই। প্রধানমন্ত্রীর নামে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট বলে প্রচার করা আইডিটি ভুয়া।

শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, লক্ষ্য করা যাচ্ছে যে, একটি টুইটার একাউন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিসিয়াল একাউন্ট বলে প্রচার করা হচ্ছে। কিন্তু বিষয়টি একেবারেই ঠিক নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেসবুক, টুইটার কিংবা অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো একাউন্ট নেই। এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে সকলকে সচেতন থাকার জন্য অনুরোধ জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব এম এম ইমরুল কায়েস।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ