মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

তুরস্কে মানবিক সহায়তা পাঠাল বাংলাদেশ রেড ক্রিসেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কের ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে ৫ হাজার কম্বলসহ জরুরি মানবিক ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে অবস্থিত টার্কিশ কো–অপারেশন অ্যান্ড কো–অর্ডিনেশন এজেন্সি-টিকা অফিসের সমন্বয়কারী সেভকি মারথ বারিশের কাছে এই সহায়তা হস্তান্তর করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্‌হাব।

এ সময় রেড ক্রিসেন্ট চেয়ারম্যান জানান, চরম এই মানবিক সংকটে তুরস্কের বিপন্ন মানুষের সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি তুরস্ক ও সিরিয়ায় সংঘটিত ভূমিকম্পে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

এ সময় টিকা অফিসের সমন্বয়কারী এই মানবিক সহায়তা প্রদানের জন্যে বাংলাদেশ রেড ক্রিসেন্টকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।

আন্তর্জাতিক রেড ক্রস রেড ক্রিসেন্ট ফেডারেশন (আইএফআরসি’র) এর সঙ্গে সমন্বয় করে সিরিয়াতেও ত্রাণ সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে তুর্কি ও সিরিয়াতে মানবিক সহায়তা পাঠাতে চাইলে সোসাইটির তহবিল সংগ্রহ বিভাগের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

মানবিক সহায়তা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম, ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান, আইএফআরসি’র অপারেশন ম্যানেজার আলী আকগুলসহ সোসাইটির স্বেচ্ছাসেবক ও বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ