মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮


কে হচ্ছেন ২২তম রাষ্ট্রপতি, জানা যাবে বিকেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী কে হচ্ছেন বিকেলে সেই ঘোষণা দেবে দলটি।

আজ সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দল দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে নির্বাচন কমিশনে যাবে বলে গণমাধ্যমকে জানান দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

মনোনয়নপত্র যাচাই হবে ১৩ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৪ ফেব্রুয়ারি। আগামী ১৯ ফেব্রুয়ারি ভোটের দিন রেখে গত ২৫ জানুয়ারি এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রাষ্ট্রপতি নির্বাচনের দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনে। ভোটার খোদ সংসদ সদস্যরা। এই নির্বাচনের ‘নির্বাচনী কর্তা’ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, রাষ্ট্রপতি পদের জন্য শনিবার পর্যন্ত কেউ মনোনয়নপত্র নেননি। তবে কেউ চাইলে অনলাইন থেকে ডাউনলোড করেও মনোনয়নপত্র জমা দিতে পারেন। সাধারণত এই পদের জন্য কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়ে থাকে। এ জন্য নির্বাচন কর্মকর্তার কার্যালয় ছুটির দিন শুক্র এবং শনিবারও খোলা রাখা হয়েছে। এদিন ইসির যুগ্ম সচিব (নির্বাচন ব্যবস্থাপনা অনুবিভাগ-২) ফরহাদ আহম্মদ খান ও উপসচিব মো. আতিয়ার রহমান অফিস করেছেন, যাতে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পরেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দ্বিতীয় মেয়াদ পূর্ণ হচ্ছে আগামী ২৪ এপ্রিল। পরপর দুই মেয়াদে রাষ্ট্রপতি হয়েছেন তিনি। দেশের সংবিধান অনুযায়ী, তার আর রাষ্ট্রপতি হওয়ার সুযোগ নেই। এ কারণে নতুন কাউকে দেখা যাবে তার জায়গায়। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ১৭ জন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। এই নির্বাচনের মাধ্যমে ১৮তম ব্যক্তি দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেবেন।

সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, আগামী ২৩ এপ্রিলের মধ্যেই ২২তম রাষ্ট্রপতি হিসেবে নতুন কাউকে শপথ নিতে হবে। বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হচ্ছে ২৩ এপ্রিল। তার পূর্বের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন শেষ করতে হবে। সে হিসেবে, নির্বাচন কমিশন তফসিলও ঘোষণা করেছে।

নিয়ম অনুযায়ী, ৩৫ বছরের বেশি বয়সী এবং সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতাসম্পন্ন যে কেউ রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে পারবেন। রাষ্ট্à