মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮


বুধবার থেকে শুরু হজের নিবন্ধন, দেখে নিন নিয়ম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী বুধবার (৮ ফেব্রুয়ারি) এ বছরের পবিত্র হজ পালনে যেতে ইচ্ছুক ব্যক্তিদের নিবন্ধন কার্যক্রম শুরু হবে। যা চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে সৌদি আরব যেতে পারবেন।

গতকাল রোববার হজযাত্রী নিবন্ধনের বিজ্ঞপ্তি জারি করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

এ বছর সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের ক্রমিক ৪২ হাজার ২৯৩ পর্যন্ত এবং বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক নিবন্ধনের সর্বশেষ ক্রমিক ৭ লাখ ৮ হাজার ৩৬৪ পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজের মাধ্যমে হজ পালনের নিয়ম রাখা হয়েছে। এবার সরকারিভাবে হজ পালনে খরচ হবে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। অন্যদিকে বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজ পালনে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।

নিবন্ধনের জন্য হজযাত্রীর পাসপোর্টের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। নিবন্ধনের পর হজে যেতে না পারলে ইতোমধ্যে ব্যয় হওয়া অর্থ ছাড়া বাকি অর্থ ফেরত পাবেন। হজের খরচ বাড়লে তা প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে এবং হজযাত্রীকে পরিশোধ করতে হবে। কোনো অর্থ উদ্বৃত্ত থাকলে তা হজযাত্রীকে ফেরত দেওয়া হবে।

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের ভিসার জন্য নিবন্ধনের ৩ দিনের মধ্যে পাসপোর্ট ও কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট নিজ দায়িত্বে ঢাকার আশকোনার হজ অফিসে জমা দিতে হবে।

প্রাক-নিবন্ধনের সময় নেওয়া ৩০ হাজার টাকার মধ্যে এক হাজার টাকা প্রসেস ফি কর্তনের পর অবশিষ্ট ২৯ হাজার টাকা সমন্বয় করে হজযাত্রীকে অবশিষ্ট ৬ লাখ ৫৪ হাজার ১৫ টাকা সোনালী ব্যাংক লিমিটেডর মতিঝিলে স্থানীয় কার্যালয় শাখায় হিসাব নং- 00026330000 (Sale Proceeds of Hajj Deposit)-এ নিবন্ধন ভাউচারের মাধ্যমে নির্ধারিত তারিখের মধ্যে জমা দিয়ে হজযাত্রী নিবন্ধন সনদ গ্রহণ করবেন।

বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধন

হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা ২০২২ এর বিধি ১১ (২) অনুযায়ী এজেন্সিকে হজযাত্রীর সাথে চুক্তি সম্পাদন এবং ব্যাংকের মাধ্যমে সব লেনদেন করতে হবে।

প্রাক-নিবন্ধনের সময় নেওয়া ৩০ হাজার ৭৫২ টাকা থেকে মোট ৪ হাজার ৭৫০ টাকা কর্তনের পর অবশিষ্ট ২৬ হাজার ২ টাকা সমন্বয়যোগ্য। জেদ্দা-মক্কা-মদিনা ও মাশায়ের আল-হারামের পরিবহন ফি ৩৫ হাজার ১৬২ টাকা এবং বিমান ভাড়া এক লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকাসহ মোট ২ লাখ ৩২ হাজার ৯৫৯ টাকা। এর মধ্যে সমন্বয়যোগ্য ২৬ হাজার ২ টাকা বাদে অবশিষ্ট ২ লাখ ৬ হাজার ৯৫৮ টাকা নিবন্ধনকারী হজ এজেন্সির নির্ধ