বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বাড়ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ৭.৮ মাত্রার বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে তুরস্কে। ইতোমধ্যে নিহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কের নুরদাগি এলাকা থেকে ২৩ কিলোমিটার পূর্বে এ ভূমিকম্প অনুভূত হয়।

তুরস্কের দুর্যোগ সংস্থার প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত ৭৬ জন নিহত ও ৪৪০ জন আহত হয়েছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠের ২৪ দশমিক ৭৫ কিলোমিটার গভীরে ছিল। প্রথম কম্পনের প্রায় ১১ মিনিট পর আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ৯.৯ কিলোমিটার গভীরতার ওই ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৭।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ