মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

লালবাগ শাহী মসজিদে হুফফাজের কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। রাজধানীর লালবাগ শাহী জামে মসজিদে বৃহত্তর হাফেজে কুরআনদের সংগঠন হুফফাযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক ২৭ তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (২১জানুয়ারি) শুরু হয় এ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা। আজ রোববার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এ অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আন্তর্জাতিক কারী আব্দুল হক, প্রধান অতি উপস্থিত ছিলেন, জামিয়া ইসলামিয়া পটিয়ার সম্মানিত মহাপরিচালক মাওলানা ওবায়দুল্লাহ হামজা।

আরো উপস্থিত ছিলেন, লালবাগ জামিয়ার সম্মানিত প্রিন্সিপাল ও শাইখুল হাদিস আল্লামা মুহিবুল্লাহ,সিনিয়র সহ-সভাপতি কারী বজলুল হক, সহ-সভাপতি কারী হাবিবুল্লাহ বেলালী, সহ-সভাপতি মাওলানা সাখাওয়াত উল্লাহ, সহ-সভাপতি ও জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান,অর্থ সম্পাদক হাফেজ আব্দুল গাফফার, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মিনহাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজম খান, যুগ্ম অর্থ সম্পাদক হাফেজ এজাজ উদ্দিন, হাফেজ জামিল উদ্দিন, হাফেজ তৌফিক আজিজ, হাফেজ আশরাফ হোসেন, হাফেজ মাওলানা ইমরান বিন নুরুদ্দিন, এনায়েতুল্লাহ খোকন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের প্রতিটি ঘরে শুদ্ধভাবে কোরআনের আলো পৌঁছে দেয়ার লক্ষ্যে হুফফাযুল কুরআন কাজ করে যাচ্ছে, সে লক্ষ্যে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, হিফয শিক্ষা বোর্ড, শিক্ষক প্রশিক্ষণসহ উল্লেখযোগ্য বেশ কিছু কর্মসূচি পরিচালিত হচ্ছে।

কেন্দ্রীয় সভাপতি ও প্রধান অতিথি বিভিন্ন পর্যায়ে সারাদেশ থেকে প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে আসা ৬০ জন শিক্ষার্থীকে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট তাদের হাতে তুলে দেন।

সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ নাসির উদ্দিন গুরুতর অসুস্থ তার জন্য বিশেষ দোয়া এবং দেশদ ও জাতির জন্য বিশেষ দোয়ার মাধ্যমে উক্ত অনুষ্ঠান সমাপ্ত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ