আওয়ার ইসলাম ডেস্ক: মশার জাত নির্ণয়ে ডিএনসিসিতে ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের মিয়ামি ডেড কাউন্টির মতো ঢাকাতেও ল্যাব স্থাপন করে মশার জাত নির্ণয় করার উপর গুরুত্ব দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মশার ধরন বুঝে কীটনাশক প্রয়োগের মাধ্যমে মশা নিয়ন্ত্রণ আনতে শীঘ্রই জরিপ ও লারবিসাইডিং বাড়াতে চায় ডিএনসিসি।
ফ্লোরিডা এসে মশক নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে ভাবছে উত্তর সিটি করপোরেশন। এতদিন মশা নিয়ন্ত্রণে ফগিং-এ গুরুত্ব দিলেও এবার জরিপ আর লার্ভিসাইডিংএ বেশি মনোযোগী হওয়ার কথা ভাবছেন তারা।
মিয়ামিতে প্রায় ৫২ প্রজাতির মশার অস্তিত্ব রয়েছে। ফলে বছরের ৩৬৫ দিনই মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে যায় শহরটিতে। রাজধানীর ঢাকার আবহাওয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেটের মিয়ামি ডেড কাউন্টির বেশ সাদৃশ্য রয়েছে। সেখানকার তাপমাত্রা গড়ে ১৫ থেকে ৩৫ ডিগ্রীতে উঠানামা করে। মাঝে মাঝে ভারি বৃষ্টিপাতও হয়ে থাকে। ফলে এডিস বাহিত ডেঙ্গুসহ সব ধরণের মশাবাহিত রোগের উর্বর ক্ষেত্র হতে পারত মিয়ামি। কিন্তু সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে মশাবাহিত রোগ পুরোটাই নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে মিয়ামি ডেড কাউন্টি কর্তৃপক্ষ।
মিয়ামিতে মশা ধ্বংস করার ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকে মশার প্রজাতি নির্ণয়। কেননা মশার ধরন বুঝে ওষুধ স্প্রে করতে পারলেই কেবল মশার বংশবৃদ্ধি রোধ করা সম্ভব। অন্যথায় প্রতিদিন সকাল-সন্ধ্যা ফগার স্প্রে করে কোনভাবেই মশা নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে জানিয়েছে মিয়ামি ডেড কাউন্টি কর্তৃপক্ষ।
দেশে মশা নিয়ন্ত্রণে বহু বছরের পুরোনো পদ্ধতি ব্যবহার করে বছরের পর বছর ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে সিটি করপোরেশন ও পৌরসভাগুলো। এবার ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। তাই মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের আয়োজনে দেশটির ডিপার্টমেন্ট অব কমার্সেস কমার্শিয়াল ল ডেভলপমেন্টের (সিএলডিপি) আমন্ত্রণ ও অর্থায়নে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতিনিধি দল ফ্লোরিডা সফর করে।
প্রত