বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

২৪ দিনের সফরে বাংলাদেশে এলেন আওলাদে রাসুল সাইয়েদ আসজাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: ২৪ দিনের সফরে বাংলাদেশে এলেন শাইখুল ইসলাম সাইয়েদ হোসাইন আহমদ মাদানীর সাহেবজাদা আওলাদে রাসুল সাইয়েদ আসজাদ মাদানী।

আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে আগরতলা স্থল বন্দর দিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেন। বর্তমানে তিনি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়ায় অবস্থান করছেন।

জানা যায়, সাইয়েদ আসজাদ মাদানী আজ জামিয়া ইউনুসিয়ার প্রোগ্রাম শেষে জামিয়া আশরাফিয়া মহিউদ্দীননগর মাদরাসায় যাবেন। সেখান থেকে কুমিল্লা জামিয়া ফারুকিয়া দারুল উলুম বিজয়পুরে আজ রাত্রিযাপন করবেন। এরপর বুধবার ও বৃহস্পতিবার তিনি চট্টগ্রামের হাটহাজারী, জিরি মাদরাসা, দারুল মাআরিফ চট্টগ্রাম, জামিয়া মাদানিয়া শোলকবহর মাদ্রাসাসহ বিভিন্ন মাদরাসায় দোআ ও জলসায় অংশ নেবেন। শুক্রবার (২০ জানুয়ারি) চট্টগ্রাম থেকে ফিরে কুমিল্লার চৌদ্দগ্রামে জুমার নামাজ আদায় করে নোয়াখালী সদর পন্ডিতপুর মাদ্রাসার উদ্দেশ্যে রওনা করবেন।

সাইয়েদ আসজাদ মাদানীর এই সফর সম্পর্কে জানা যায়, শনিবার (২১ জানুয়ারি) ফেনীর জামিয়া মাদানিয়া দত্তের হাট মাদরাসা, জামিয়া শাইখুল ইসলাম হোসাইন আহমদ মাদানী রহ. মাদরাসা এবং কুমিল্লার জামিয়া আশরাফিয়া মাদরাসায় সংক্ষিপ্ত বয়ান ও দোয়া করবেন। রবিবার (২২ জানুয়ারি) ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা, গাজীপুরের কালিগঞ্জ ও কাপাসিয়ায় বিভিন্ন জলসায় অংশ নেবেন। সোমবার (২৩ জানুয়ারি) ময়মনসিংহ গফরগাঁওয়ের বিভিন্ন মাহফিলে অংশ নিয়ে যাত্রা করবেন ঢাকার উদ্দেশ্যে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) উত্তরা মাওলানা নাজমুল হাসানের মাদ্রাসায় বয়ান শেষে মানিকগঞ্জের উদ্দেশে রওনা করবেন। অবস্থান করবেন জামিয়া হযরত বেলাল রাযি. ফোর্ডনগর সিঙ্গাইর মাদরাসায়।

আরো জানা যায়, বুধবার (২৫ জানুয়ারি) জামিয়া মোহাম্মদিয়া গাওয়াইর ও মিরপুর ১ নম্বর সেকশন কোঅপারেটিভ মার্কেটে বয়ান। ২৬ জানুয়ারি (বৃহস্পতিবার) মাদানীনগর মাদ্রাসা, মুন্সিগঞ্জ শ্রীনগর জামিয়া মাদানিয়া কোলাপাড়া মাদরাসার মাহফিলে অংশগ্রহণ করবেন। ২৭ জানুয়ারি (শুক্রবার) যাবেন মিরপুরের আরজাবাদ মাদরাসা, মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আজিজিয়া ও কেরানীগঞ্জের এক আয়োজনে।

এছাড়া জানা যায়, ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করবেন। এরপর বাংলাদেশ ত্যাগ করবেন আওলাদে রাসুল সাইয়েদ আসজাদ মাদানী।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ