শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ

ইজতেমা উপলক্ষে সতর্ক করল মার্কিন দূতাবাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টঙ্গীর তুরাগ নদের তীরে আগামী শুক্রবার (১৩ জানুয়ারি) ফজর বাদ আমবয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমাকে সামনে রেখে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

বুধবার (১১ জানুয়ারি) এক সতর্কতা বিজ্ঞপ্তিতে ঢাকা এবং এর আশপাশের এলাকায় ভ্রমণ পর্যালোচনার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশ বিশ্ব ইজতেমা আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারি এবং ২০ থেকে ২২ জানুয়ারি টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হবে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় তিন কিলোমিটার উত্তরে মূল সমাবেশস্থল। এতে প্রায় ৪০ লাখ মানুষ অংশগ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে।

এতে বলা হয়েছে, বাৎসরিক এই অনুষ্ঠান ঢাকাজুড়ে যানবাহন ও পথচারীদের চলাচলের ওপর বড় ধরনের প্রভাব ফেলবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ যানজট কমাতে ঢাকার বেশ কয়েকটি প্রধান সড়কে যানবাহন চলাচল সীমিত করবে বলে মনে করা হচ্ছে।

মার্কিন দূতাবাস জানায়, আমরা আপনাদেরকে উল্লেখিত সময়সীমার মধ্যে এবং অতিরিক্ত ট্রানজিট সময় চলাকালে ঢাকার মধ্য দিয়ে এবং এর আশপাশে আপনার নির্ধারিত ভ্রমণ পর্যালোচনা করতে পরামর্শ দিচ্ছি। এ ছাড়া ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভ্রমণকারী ব্যক্তিদের সঙ্গে বিমানের টিকিট রাখতে এবং পুলিশ চেকপোস্টে তা উপস্থাপন করতে প্রস্তুত থাকতে হবে।

দূতাবাসের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে কোনো বড় সমাবেশ, বিক্ষোভ বা মিছিলের আশপাশে থাকলে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ