শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী

সরকার আদালতের কাজে হস্তক্ষেপ করে না: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকার আদালতের কাজে হস্তক্ষেপ করে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

আজ শুক্রবার (৬ জানুয়ারি) সকালে আখাউড়া রেলস্টেশন এলাকায় স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলামের জামিন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে শুনেছি হাইকোর্টে যে জামিন দেয়া হয়েছিল সেখানে কিছু আইনের ব্যত্যয় ঘটেছে। সে জন্য তিনি আপিল বিভাগে গেছেন।’

ব্রাহ্মণবাড়িয়া বার এবং বেঞ্চের মধ্যে সৃষ্ট ঘটনা সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, বিচার বিভাগ স্বাধীন। প্রধান বিচারপতির কাছে ব্রাহ্মণবাড়িয়ার জজসহ অন্য জজরা বিচারপতি বরাবর আবেদন করেছেন।

পাশাপাশি একটি ভিডিও পাঠিয়েছেন, সেই ভিডিওতে দেখা গেছে একজন বিচারকের প্রতি তাদের আচরণ খারাপ ছিল। সেটা আমি শুনেছি। সেই পরিপ্রেক্ষিতে আমি দেখেছি হাইকোর্ট একটি রোল প্লে করেছে। এখন সেটি আদালতের বিষয়। এ বিষয়ে আমরা কোনো মন্তব্য করব না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ