শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট

বাবুনগর মাদরাসার শতবর্ষী মাহফিলে আসবেন মাওলানা হানিফ জালান্ধরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া বাবুনগরের শতবর্ষী ইসলামী মহাসম্মেলনে যোগ দিতে বাংলাদেশে আসছেন আল্লামা হানিফ জালান্ধরি। তিনি পাকিস্তানের কওমি মাদরাসাসমূহের সবচেয়ে বড় শিক্ষাবোর্ড বেফাকের দীর্ঘ ২৪ বছরের মহাসচিব।

আগামী ৪,৫ ও ৬ জানুয়ারি রোজ বুধ,বৃহস্পতি ও জুমাবার অনুষ্ঠিতব্য শতবার্ষিকী ও দস্তারবন্দী ইসলামী মহাসম্মেলনে অংশগহণ করতেই বাংলাদেশে আসবেন তিনি। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন, আল্লামা মুহিব্বুল্লাহ বাবনগরীর খাদেম মাওলানা আবদুল খালেক।

শতবর্ষী এ ইসলামী মহাসম্মেলনে অংশগ্রহণ করবেন সৌদি আরব, বাহরাইন, কাতার, দুবাই, লিবিয়া, লন্ডন, ভারত ও পাকিস্তানসহ দেশ-বিদেশের অনেক সুপ্রসিদ্ধ বরেণ্য ওলামা-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদ।

আল্লামা হানিফ জালান্ধরি ১৯৯৮ সালের ২ মার্চ মাত্র ৩৭ বছর বয়সে বেফাকের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। গত ২৪ বছর যাবত তিনি পাকিস্তান বেফাকের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাকিস্তান বেফাকের উন্নতি-অগ্রগতির পেছনে মূল কারিগর হিসেবে তাঁকে গণ্য করা হয়। ১৯৮১ সাল থেকে জামিয়া খায়রুল মাদারিসের রেক্টর (আচার্য) হিসেবেও তিনি দায়িত্ব পালন করে আসছেন।

আল্লামা হানিফ জালান্ধরি পাকিস্তানের একজন বিশিষ্ট স্কলার। মাত্র ২০ বছর বয়সে ১৯৮১ সালে তিনি জামেয়া খায়ের-উল-মাদারিস মুলতানের তৃতীয় মুহতামিম (প্রিন্সিপাল) নির্বাচিত হন। ২০১৩-২০১৪ সালে বিশ্বের সবচেয়ে বেশি কুরআনের হাফেজ তৈরি করায় আন্তর্জাতিক সংস্থা ‘কুরআন মেমোরিজেশন’ বা ‘মুসলিম ওয়ার্ল্ড লিগ’ থেকে তাঁকে দেওয়া হয় কুরআন ম্যাডেল।

পাকিস্তানের বেফাক বোর্ড সরকারি বোর্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে ২০১০ সালে। মাওলানা হানিফ জালান্ধরির নেতৃত্বে এই স্বীকৃতি লাভ করে বোর্ডটি।

২০১৩ -২০১৪ সালে বিশ্বের সবচেয়ে বেশি হাফেজ (কুরআন মুখস্তকারী) তৈরি করার জন্য তাকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর কুরআন মেমোরাইজেশন (মুসলিম ওয়ার্ল্ড লীগের সহযোগী প্রতিষ্ঠান) থেকে পুরস্কৃত করা হয়। সূত্র: উইকিপিডিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ