আওয়ার ইসলাম ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, মাদকের ছোবল থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে না পারলে আমরা পথ হারিয়ে ফেলব।
তিনি বলেন, 'আমাদের পরবর্তী প্রজন্ম যাদের নিয়ে আমরা গর্ব করি, স্বপ্ন দেখছি তাদেরকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে। মাদক যে ভয়ঙ্কর, এটা যে একটা সমাজকে, পরিবারকে ধ্বংস করে দেয় এটা মানুষকে বুঝাতে হবে। শুধু সরকার কঠোর হলেই মাদক বন্ধ হবে না। মানুষকে বুঝিয়ে তাদের উদ্বুদ্ধ করতে হবে। মাদকের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে হবে। যেমন করে আমরা জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছিলাম। মাদকের হাত থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে না পারলে আমরা পথ হারিয়ে ফেলব।’
আজ সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার নতুন ভুল্লি থানা উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, ‘নতুন প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচাতে পুলিশসহ বিভিন্ন বাহিনীর সাথে সমাজের সকলকে দায়িত্ব নিতে হবে। তবেই যুব শক্তিকে কাজে লাগিয়ে আমাদের কাঙ্খিত উন্নয়নের লক্ষ্য অর্জন করা সম্ভব হবে।’
এর আগে মন্ত্রী ভুল্লি থানার নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। ঠাকুরগাঁও জেলা পুলিশ ও স্থানীয় ভুল্লি থানা বাস্তবায়ন কমিটি পৃথকভাবে উদ্বোধন ও সমাবেশের আয়োজন করে। ভবন নির্মাণে সরকারের ব্যয় হয়েছে প্রায় ৭ কোটি ৩৭ লাখ টাকা। কাজটি বাস্তবায়ন করেছে গণপূর্ত অধিদপ্তর।
তিনি বলেন, ‘বাংলাদেশ পুলিশের অনেক ঐতিহ্য রয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির বঙ্গবন্ধুর আহ্বানে যেদিন রাজারবাগ পুলিশ ঘুরে দাঁড়িয়েছিল সেখান থেকেই শুরু হয়েছিল বাংলাদেশ পুলিশের স্বাধীনতা যুদ্ধের অংশগ্রহণ। মুক্তিযুদ্ধে পুলিশের অবদানের কথা ঘন্টার পর ঘন্টা বললেও শেষ হবে না। আমরা যখন মুক্তিযুদ্ধে বিভিন্ন অঞ্চলে গিয়েছি সেখানে পুলিশ বাহিনীর দুই একজন সাথে থাকতেন। থানা থেকেই আমরা অস্ত্র পেয়েছিলাম মুক্তিযুদ্ধের সময়। কাজেই পুলিশের বাহিনীর সঙ্গে আমাদের মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস রয়ে গেছে। ৭৫ সালে রাজারবাগে ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, ‘তোমরা জনগনের পুলিশ, তোমরা মানবতার পুলিশ। তোমাদেরকে নিয়ে যেন গর্ব করতে পারি। আজ কিন্তু আমাদের পুলিশ সেই জায়গাটাতে আসছে।’
পুলিশের কার্যক্à¦