শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

ছুটির দিনেও মেট্রোস্টেশনে যাত্রীদের দীর্ঘ সারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শুক্রবার ছুটির দিনেও মেট্রোস্টেশনে ভোর থেকেই দেখা গেছে যাত্রীদের দীর্ঘ সারি। রাজধানীর গণপরিবহনে নতুন সংযোজন মেট্রোরেলে উঠতে ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছেন তারা। কেউ প্রয়োজনে, আবার কেউ এসেছেন শুধুই ভ্রমণের উদ্দেশ্যে।

আজ সকালে দিয়াবাড়ি ও আগারগাঁও, উভয় স্টেশনেই এমনটি দেখা গেছে। বৃহস্পতিবার সাধারণের জন্য চালু হয়েছে মেট্রোরেল। চালুর পর গতকাল ছিল যাত্রীদের দীর্ঘ লাইন। আজও ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছেন হাজারো মানুষ।

আগারগাঁও স্টেশনের গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা এসআই মাসুদুর রহিম জানান, সকাল আটটায় গেট খুলে দেওয়া হয়েছে। লাইনের বাইরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

উল্লেখ্য, বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে বহুল প্রতীক্ষিত ও দেশের প্রথম মেট্রোরেলের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বেলা ১টা ৩৯ মিনিটে মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। টিকিট কেটে পরের ট্রেনে প্রথম যাত্রী হিসেবে মেট্রোরেলে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ