শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি

রাজধানীতে বৃষ্টিস্নাত সকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক : ঋতুচক্রে এখন চলছে পৌষ মাস। শীতকালের এ সময়ে আবহাওয়ার পূর্বাভাস ছিল হালকা বৃষ্টির, সেধারায় মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীবাসীর ঘুম ভাঙলো বৃষ্টিস্নাত সকালে।

সকাল সোয়া ৬টার পর রাজধানীতে এক পশলা বৃষ্টি হয়েছে। এতে করে শীত বেশি অনুভূত না হলেও ব্যাঘাত ঘটিয়েছে স্বাভাবিক কর্ম। সকালে ঘর থেকে বের হওয়া লোকজনকে মাথা গুজতে হয়েছে নিরাপদ আশ্রয়ে।

বৃষ্টির পর প্রকৃতিতে কুয়াশার দাপট খানিকটা বেড়ে যায়। সূর্য চলে যায় মেঘের আড়ালে। সড়কে পথ চলতে কোনো কোনো গাড়িকে হেডলাইট জ্বালাতে হয়।

এর আগে সোমবার সিলেটে ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর। আর আরো দুইদিন বৃষ্টিপাতের এ ধারা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছিল সংস্থাটি।

আরএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ