শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইমাম-মুয়াজ্জিন-খাদেম নেবে ইসলামিক ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইমাম, মুয়াজ্জিন ও খাদেম নিয়োগ দেবে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন মেহেরপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র।

সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এসব পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে ১৮ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত।

১. পদের নাম: পেশ ইমাম, পদসংখ্যা: ১, যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির কামিল বা দাওরায়ে হাদিস পাস। কোনো প্রতিষ্ঠানে খতিব, মুফতি বা মুহাদ্দিস হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হাফেজ-ই কোরআন ও ইলমে ক্বিরাতের ওপর স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সনদ থাকতে হবে। আরবিতে কথা বলা ও আরবিতে উপস্থিত বক্তৃতা এবং ইসলামের ওপর গবেষণাধর্মী প্রকাশনা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। বেতন: ১৫,০০০ টাকা

২. পদের নাম: মুয়াজ্জিন, পদসংখ্যা: ১, যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির আলিম/সমমানের কওমি শিক্ষাসম্পন্ন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে সনদ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে/মুয়াজ্জিন হিসেবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হাফেজ-ই কোরআন ও ইলমে ক্বিরাতের ওপর স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সনদপ্রাপ্ত ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন: ১০,০০০ টাকা

৩. পদের নাম: খাদেম, পদসংখ্যা: ২, যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির আলিম/সমমানের কওমি শিক্ষাসম্পন্ন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে সনদ থাকতে হবে। খাদিম হিসেবে এক বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বেতন: ৭,৫০০ টাকা

আবেদন ফরম এই ওয়েবসাইট বা ই-সেবা কেন্দ্র, জেলা প্রশাসকের কার্যালয়, মেহেরপুরে পাওয়া যাবে। আবেদন ফরম পূরণ করে সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ই-সেবা কেন্দ্র, জেলা প্রশাসকের কার্যালয়, মেহেরপুর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ