শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

নূরানী বোর্ডের পরীক্ষার ফল প্রকাশ সোমবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশের (এন. টি.কিউ.বি) সমাপনী পরীক্ষা ২০২২-এর ফলাফল প্রকাশ হবে আগামী সোমবার (২৬ ডিসেম্বর)।

ওইদিন বেলা ১১টায় ফলাফল প্রকাশ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বোর্ডটি।

বোর্ডের পরিচালক মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন জানান, এ বছর সারাদেশে প্রায় ৪১৬টি কেন্দ্রে মোট ২৬ হাজার ২৭৩ জন ছাত্র-ছাত্রী সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আরবি-তরিকে তালিমের পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিতসহ মোট ছয়টি বিষয়ে পরীক্ষা দিয়েছে তারা।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন আল্লামা ক্বারী বেলায়েত হুসাইন রহ. এর সাহেবজাদা, বোর্ডের মহাপরিচালক মদীনা প্রবাসী মাওলানা মাসিহুল্লাহ মাদানী। সভাপতিত্ব করবেন বোর্ডের পরিচালক মাওলানা কালিমুল্লাহ জামিল হুসাইন। এছাড়া নূরানীর প্রশিক্ষক, প্রবীণ জিম্মাদার, মুয়াল্লিম, ও বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা উপস্থিত থাকবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ