বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার প্রশংসায় ইউরোপীয় ইউনিয়ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার প্রশংসা করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একসঙ্গে এগিয়ে চলার পথে পারস্পরিক সহযোগিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেছে। শুক্রবার (বেলজিয়াম সময় ৮ ডিসেম্বর) বেলজিয়ামের ব্রাসেলসে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে অষ্টম আন্তঃসংসদীয় বৈঠকে (আইপিএম) এ প্রশংসা করা হয়।

ইউরোপীয় পার্লামেন্টের ডেলিগেশন ফর রিলেশনস উইথ কান্ট্রিস অব সাউথ এশিয়ার (ডিএসএএস) আমন্ত্রণে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান এবং ইউরোপীয় পক্ষের নেতৃত্ব দেন মেম্বার অব ইউরোপিয়ান পার্লামেন্ট (এমইপি) অউসরা মালদেইকিন।

এছাড়া বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দলে মো. আবদুস সালাম মুর্শেদী এমপি, রানা মোহাম্মদ সোহেল এমপি, অপরাজিতা হক এমপি ও শফিউল ইসলাম এমপি অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জাতীয় সংসদ এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা বাংলাদেশ ও ইইউ’র মধ্যে গত পঞ্চাশ বছরের সফল অংশীদারিত্বের প্রশংসা করে একসঙ্গে এগিয়ে চলার পথে পারস্পরিক সহযোগিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশ এবং ইইউ’র মধ্যে সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করার বিষয়ে আলোচনা করে। জলবায়ু পরিবর্তন, বাণিজ্যের বহুমুখীকরণ, রোহিঙ্গা প্রত্যাবাসন, ইউক্রেনের পরিস্থিতি বিবেচনায় মানবাধিকার, খাদ্য ও জ্বালানি সংকটের পাশাপাশি বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়ন নিয়ে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দল রাশিয়া-ইউক্রেন সংঘাতের ফলে বৈশ্বিক অনিশ্চয়তা, সংকট ও জ্বালানি মূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের কথা উল্লেখ করে অবিলম্বে সংঘাতের সমাপ্তির আহ্বান জানায়।

বৈঠকে ইইউ বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার প্রশংসা করে। স্বাধীনতার পর থেকে অদ্যাবধি এবং কোভিড মহামারিকালীন বাংলাদেশের অগ্রযাত্রায় ইইউ’র সহযোগিতামূলক ভূমিকার জন্য বাংলাদেশ প্রতিনিধি দল কৃতজ্ঞতা প্রকাশ করে।

এ সà¦