রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

টঙ্গীর জোড় ইজতেমায় জিম্মাদারের দায়িত্ব পালন করলেন মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। ৫৬তম বিশ্ব ইজতেমাকে সামনে রেখে আয়োজিত টঙ্গীর জোড় ইজতেমায় জিম্মাদারের দায়িত্ব পালন করলেন বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী।

আজ রোববার স্যোসাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ছবিতে দেখা যায়, লাঠি হাতে জিম্মাদারের দায়িত্ব পালন করছেন আলোচিত ওয়ায়েজ মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী।

এদিকে টঙ্গীর তুরাগ নদের তীরে জোড় ইজতেমায় অংশ নিতে তিন চিল্লার মুসল্লিদের অবস্থান নেয়। গত বৃহস্পতিবার থেকে ময়দানের উত্তর পাশে অবস্থিত টিনশেডের একাংশে এ জোড় ইজতেমা শুরু হয়।

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে নির্ধারিত তারিখের এক দিন আগেই শুরু হয়েছিলো জোড় ইজতেমা। গত বৃহস্পতিবার বাদ জোহর ভারতের মাওলানা ইকবালের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় তাবলিগ জামাতের (আলমি শুরার তত্বাবধানে) চার দিনব্যাপী জোড় ইজতেমা।

এর আগে আমবয়ানের মধ্য দিয়ে শুক্রবার জোড় ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা ছিল। আজ রোববার দুপুরে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় এ আয়োজন।

শুক্রবার বাদ আসর বয়ান করেন বাংলাদেশের তাবলিমের মুরব্বি মাওলানা রবিউল হক। বাদ মাগরিব বয়ান করেন পাকিস্তানের মাওলানা ভাই তাহের কুরাইশি। মাওলানা ইকবালের বয়ান বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা মুশফিক।

মাঠে অবস্থানরত মুসল্লিরা জানান, সাধারণত বিশ্ব ইজতেমার ৪০ দিন আগে জোড় ইজতেমা হয়। এতে তাবলিগের সব সাথি অংশগ্রহণ করতে পারেন না। শুধু তিন চিল্লার সাথিরা এতে অংশ নেন। তাদের মধ্য থেকে কিছু মুসল্লি বিশ্ব ইজতেমার আয়োজনে মাঠের কাজে যোগ দেন। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ইজতেমা মাঠের সব কাজ করেন তারা।

আয়োজক কমিটির মুরব্বিরা জানান, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ভোলা ও টাঙ্গাইল জেলার তিন চিল্লার (৪ মাস সময় লাগানো) সাথিদের নিয়ে এই জোড় শুরু হয়েছে।

আগত মুসল্লিরা ময়দানের উত্তর-পূর্ব কোণের টিনশেডে অবস্থান নিয়েছেন। সন্ধ্যা নাগাদ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় হাজার হাজার মুসল্লি নির্ধারিত স্থানে অবস্থান নিয়ে মুরব্বিদের গুরুত্বপূর্ণ বয়ান শুনেন।

বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির শীর্ষ মুরব্বি ডা. কাজী সাহাবুদ্দিন বলেন, ‘গত বৃহস্পতিবার বাদ জোহর থেকেই টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আলমি শুরার তত্ত্বাবধানে চার দিনের জোড় শুরু হয়। আজ রোববার মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হয়। আগামী সোমবার বিদেশি সাথিদের ফ্লাইটের তারিখ নির্ধারিত থাকায় শুক্রবারের পরিবর্তে এক দিন এগিয়ে বৃহস্পতিবার থেকেই জোড় শুরু হয়।’ শুক্রবার বাদ এশা বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, ইজতেমা ময়দানে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকেও পুলিশ সদস্য রয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ