বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

মার্চ-এপ্রিলে ডলারের ঘাটতি থাকবে না: পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মার্চ-এপ্রিলে ডলারের ঘাটতি থাকবে না বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আজ শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে কুস্তি খেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।

এম এ মান্নান বলেন, সারাবিশ্বের মতো বাংলাদেশেও মূল্যস্ফীতি কিছুটা কমেছে। আশা করি ডিসেম্বর মাসে আরও কমবে। সার্বিকভাবে দেশের মূল্যস্ফীতি ভালো আছে। তবে টাকা থাকলেই অপচয় করা যাবে না। দেশে ডলার সংকট নয়, ঘাটতি আছে। আগামী বছরের মার্চ-এপ্রিলে দেশে ডলারের ঘাটতি আর থাকবে না।

মন্ত্রী বলেন, এক সময় বাংলাদেশে বিদ্যুৎ ছিল না, খাদ্যের অভাব ছিল। চারদিকে ছিল মারামারি আর রাহাজানি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের চারদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন। দেশের মানুষ শান্তিতে রাস্তা দিয়ে চলাফেরা করতে পারছে। ঘরে ঘরে বিদ্যুৎ আছে। খাদ্য আছে। এক কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের যে উন্নয়ন হয়েছে তা অতীতের কোনো সরকার করতে পারেনি। তাই আগামী নির্বাচনে দেশের মানুষ শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় নিয়ে আসবে।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পৌর সভার মেয়র নাদের বখত, স্থানীয় সরকার শাখার উপ পরিচালক মো. জাকির হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদার রেজা চৌধুরী প্রমুখ।

দুইদিন ব্যাপী এ খেলার আয়োজন করেছে জেলা ক্রীড়া সংস্থা। দুই দিনের প্রতিযোগিতা সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ ও শান্তিগঞ্জ উপজেলার পাঁচটি টিম এ কুস্তি খেলায় অংশ নিবে।

-এসআর