বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ইস্তাম্বুলে কোরআন প্রকল্পের উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র কোরআনের অনুলিপির নতুন প্রকল্প উদ্বোধন হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) তুরস্কের ইস্তাম্বুলে কোরআনের ১০ কিরাআত ও ২০ রিওয়াতসহ ‘আল-উম্মাহ মাসহাব’ নামের এ প্রকল্প উদ্বোধন হয়। তুরস্ক ভিত্তিক সামাজিক প্রতিষ্ঠান আল-নুর সংস্থা তা বাস্তবায়নের উদ্যোগ নেয়। এর তত্ত্বাবধানে রয়েছেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের কোরআন মাসহাফ বিভাগের প্রধান মিসরীয় কারিদের শায়খ আহমদ ইসা আল-মায়াসরাবি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শায়খ উমর আবদুল কাফি ও মুহাম্মদ আল-হাসান ওয়ালুদ দাদু আল-শানকিতিসহ আরো অনেকে।

আল-নুর সংস্থার প্রধান উসামা আওনি বলেন, ১০ কিরাআত ও ২০ রিওয়াতসহ পুরো কোরআন সংকলন করতে এ প্রকল্প শুরু হয়েছে। এর মাধ্যমে মুসলিম বিশ্বের উপযোগী করে একটি মাসহাফ তৈরি করা হবে। এতে আধুনিক প্রযুক্তির সাহায্যে সব তিলাওয়াতের অডিও ও লিখিত স্ক্রিপের সমন্বয় থাকবে। যথা সময়ে প্রকল্প সম্পন্ন করতে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়।

তুরস্কে মাসহাফের পুনর্নিরীক্ষণ বিষয়ক কমিটির প্রধান উসমান শাহিন জানান, এই প্রকল্পের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো সব রিওয়াতের অডিও শোনা যাবে। তুরস্কে পবিত্র কোরআনের এ মাসহাফটি মুদ্রিত হবে। কোরআনের অনুলিপি তৈরি ও মুদ্রণে সারাবিশ্বের কেন্দ্রস্থল হিসেবে তুরস্কের দীর্ঘ ঐতিহ্য রয়েছে।

তুরস্কে কোরআন চর্চার ইতিহাস তুলে ধরে তিনি আরো বলেন, ‘তুরস্কে ৫০ হাজারের বেশি হিফজ কেন্দ্র রয়েছে। যেখানে পাঁচ লাখের বেশি হিফজ শিক্ষার্থী পড়ছেন। প্রতি বছর প্রায় ১০ হাজার লোক হিফজ করেন। তুরস্কের ধর্ম বিষয়ক অধিদপ্তরের আওতায় ২০টি কেন্দ্রে ‘উলুমুল কোরআন’ পড়ানো হয়। তা ছাড়া দেশটিতে বিভিন্ন লিপিতে ৩০টির বেশি মুদ্রণকেন্দ্র রয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

-এসআর