বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

বাংলাদেশ উন্নয়নের জোয়ারে ভাসছে : কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘বাংলাদেশ উন্নয়নের জোয়ারে ভাসছে’ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২৬ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু টানেলের বঙ্গবন্ধু টানেলের প্রথম টিউবের পূর্ত কাজের সমাপ্তি উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, দেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। যারা সমালোচনা করছে, করুক। আমরা কাজ করে এর জবাব দেবো।

তিনি বলেন, চট্টগ্রামেও মেট্রোরেল করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার লেনের পাশাপাশি আরও দুটি সার্ভিস লেন করার পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক প্রশস্তকরণের উদ্যোগও নেওয়া হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, চট্টগ্রাম বিমানবন্দরকে আন্তর্জাতিকমানের করে গড়ে তুলতে বিশেষ পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।

কাদের বলেন, সর্বোপরি বাংলাদেশ উন্নয়নের জোয়ারে ভাসছে। এখন আমাদের লক্ষ্য ২০৪১ সালে দেশকে ‘স্মার্ট বাংলাদেশ’ বানানো।

-এএ