বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

আজ যশোরে জনসভায় বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ যশোর জেলা স্টেডিয়ামে এক জনসভায় বক্তৃতা দেবেন। স্থানীয় আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করেছে।

আওয়ামী লীগের নেতারা জানান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এই জনসভাকে কেন্দ্র করে শুধুমাত্র যশোরের আওয়ামী লীগ নেতা কর্মীরাই নয়, বরং গোটা দক্ষিণাঞ্চলের জনগণের মাঝে উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।

যশোর স্টেডিয়ামে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের কাছে আশাবাদ ব্যক্ত করে বলেন, ওই দিন যশোর ও এর আশপাশের জেলাগুলোর কোন মানুষ বাড়িতে বসে থাকবে না। তারা সকলেই প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তৃতা শুনতে জনসভায় আসবেন। এই অঞ্চলের সর্বস্তরের মানুষ শেখ হাসিনার জনসভায় অংশ নিতে অধীর আগ্রহে অপেক্ষায় আছেন।

তিনি বলেন, এক সময়ে সন্ত্রাসবাদের জনপদ যশোর- আওয়ামী লীগের শাসন আমলে এখন উন্নয়নের জনপদে পরিণত হয়েছে। আর তাই বৃহস্পতিবার এই জনসভাকে কেন্দ্র করে যশোর জনসমুদ্রে পরিণত হবে।

আওয়ামী লীগের ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মীরা জনসভা প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং তারা প্রধানমন্ত্রীর এই জনসভাকে সামনে রেখে ব্যাপক মাইকিং ও প্রচারণা চালিয়ে যাচ্ছে। করোনার কারণে প্রধানমন্ত্রী প্রায় তিন বছর পর, এই প্রথম ঢাকার বাইরে কোন জনসভায় অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রীর পোস্টার ও ব্যানারের পাশাপাশি রঙিন খিলান ও তোরণ দিয়ে নগরীর বিভিন্ন সড়ক সজ্জিত করা হয়েছে। নেতারা প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানকে স্বাগত জানাতে দাড়াটানা মোড়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, গারিবশাহ্ রোড ও অন্যান্য এলাকা ব্যানার, বেলুন, ফেস্টুন ও পোস্টার দিয়ে সজ্জিত করেছে।

আওয়ামী লীগ নেতৃবৃন্দ জানান, প্রধানমন্ত্রী সাম্প্রতিক দলীয় ফোরাম মিটিংয়ে এখন থেকে দলকে আরও বেশি সময় দেওয়ার ইচ্ছা ব্যক্ত করেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলা সফর করার পরিকল্পনা গ্রহণ করেছেন। আর এর অংশ হিসেবে, প্রথম জনসভাটি যশোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারা বলেন, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ২৬ ডিসেম্বর, এখানে এক জনসভায় বক্তৃতা করেন। ৫০ বছর পর, তার বড় মেয়ে শেখ হাসিনা একই স্থানে জনসভায় বক্তৃতা দেবেন।

জনসভার মঞ্চটি নৌকার আদলে নির্মাণ করা হয়েছে। পাঁচ à