বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

‘সরকার হটানোর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকার হটানোর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, দেশে এখন চক্রান্ত শুরু হয়েছে, ষড়যন্ত্রও চলছে সরকার হটানোর। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের প্রস্তুত থাকতে হবে। ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ থাকলে এমন কোনো শক্তি নেই আওয়ামী লীগকে পরাজিত করবে।

বুধবার বিকালে কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিবকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব আপনারা আমাদের নেত্রীকে নিয়ে যেভাবে কথা বলেন, যে ভাষায় কথা বলেন এগুলো ঠিক না। সরকারের পতন ঘটাবেন? আল্লাহ যাদের ক্ষমতায় রাখবে তাদের কেউ হটাতে পারবেন না, পতন আপনাদের হবে। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে জনগণ আপনাদের পতন ঘটিয়েছে। আন্দোলন ১৩ বছর করেছেন ১৩ ঘণ্টাও রাস্তায় দাঁড়াতে পারেননি, পতন আপনাদের হচ্ছে।

-এসআর