বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

বিশ্বে করোনায় আরও ৯৩৮ জনের মৃত্যু, শনাক্ত পৌনে ৪ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৯৩৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটি আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭৫ হাজার ৮৬৩ জন।

বুধবার (২৩ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২১ হাজার ৪৬০ জন এবং মারা গেছেন ১৪৪ জন।

এ ছাড়া রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৬০ জন এবং মারা গেছেন ৫৯ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬২৯ জন এবং মারা গেছেন ১৯৬ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৪৪ জন এবং মারা গেছেন ৫১ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৮৭৩ জন এবং মারা গেছেন ৪৫ জন। তাইওয়ানে সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ১৭৯ জন এবং মারা গেছেন ৩৮ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ কোটি ৩৭ লাখ ৬২ হাজার ১২২ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৬ লাখ ২৮ হাজার ৮৪৫ জনের।

-এএ