বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

সলোমন দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ওশেনিয়া মহাদেশের দ্বীপরাষ্ট্র সলোমন দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭। সলোমন দ্বীপপুঞ্জে মঙ্গলবার প্রচন্ড ভূমিকম্প আঘাত হেনেছে। শক্তিশালী এ ভূমিকম্পের পর সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, তীব্র কম্পনের কারণে টেলিভিশন থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র মাটিতে আছড়ে পড়ে। এ এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

রাজধানীর হেরিটেজ হোটেলের অর্ভ্যত্থনাকারী জয় নিশা বলেন, এটি বড়ো ধরনের ভূমিকম্প। হোটেলের কিছু জিনিসপত্র পড়ে গেছে। সকলেই ঠিক আছে। তবে আতংকিত।

ভূমিকম্পের মূল কেন্দ্রের ৩শ’ কিলোমিটারের মধ্যে সলোমন উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

-এসআর