বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

জ্বালানি উৎপাদন বাড়ানোর আলোচনা অস্বীকার সৌদি মন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে ‘জ্বালানি উৎপাদন বাড়ানো’র বিষয়টি অস্বীকার করেছেন সৌদি আরবের জ্বালানি মন্ত্রী যুবরাজ আব্দুল আজিজ বিন সালমান।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব সম্প্রতি ওপেক প্লাস দেশগুলোর সাথে প্রতিদিন পাঁচ লাখ ব্যারেল জ্বালানি উৎপাদন বাড়ানোর ব্যাপারে আলোচনা করছে।

জ্বালানি মন্ত্রী বলেন, ‘বৈঠকের আগে ওপেক প্লাস কোনো সিদ্ধান্তের বিষয়ে আলোচনা করে না, এতে গোপন করার কিছু নেই।’

সৌদি প্রেস অ্যাজেন্সি এই খবর জানিয়েছে।

যুবরাজ আব্দুল আজিজ বলেন, ‘সংস্থাটি ২০২৩ সালের শেষ পর্যন্ত দিনে দুই মিলিয়ন ব্যারেল জ্বালানি কম উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে।’

তিনি বলেন, ‘সরবরাহ এবং চাহিদার মধ্যে ভারসাম্য রাখতে যদি আবারো উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিতে হয়, তাহলে এই ব্যাপারে হস্তক্ষেপ করতে আমরা প্রস্তুত আছি।’ সূত্র: আরব নিউজ

-এটি