বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

মুফতি রফি উসমানির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে দারুল উলুম দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। পাকিস্তানের সর্বোচ্চ আদালতের শরয়ী উপদেষ্টা, করাচি বিশ্ববিদ্যালয় ও এনইডি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিষদ সদস্য ও বেফাকুল মাদারিস (মাদরাসা শিক্ষা বোর্ড)-এর সহসভাপতি, আরো বহু প্রতিষ্ঠানের অধিকর্তা বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার আল্লামা তাকি উসমানীর বড় ভাই পাকিস্তানের গ্র্যান্ড মুফতি রফি উসমানীর ইন্তেকালে শোক ও গভীর সমবেদনা প্রকাশ করেছে বিশ্বের কওমি মাদরাসাগুলোর অভিভাবক, ভারতের ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দ।

গতকাল শনিবার দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিম, আল্লামা আবদুল খালেক মাদরাজি স্বাক্ষরিত একটি শোকবাণী মুফতি তাকি উসামানী বরাবর পাঠানো হয়।

শোক বাণীতে লেখা হয়, প্রিয় মাওলানা মুফতি মুহাম্মদ তাকী ওসমানি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর পাওয়া গেল যে, আপনার বড় ভাই, পাকিস্তানের গ্র্যান্ড মুফতি ও জামিয়া দারুল উলূম করাচির মুহতামিম, মুফতি মুহাম্মদ রফি উসমানি দীর্ঘ অসুস্থতার পর এ নশ্বর পৃথিবী ছেড়ে চলে গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

আমরা এই দুঃখজনক সংবাদে, মুফতি সাহেবের ইন্তেকালে গভীরভাবে শোকাহত, আল্লাহর রহমত বর্ষিত হোক তার উপর। পরিবেশ শোকাবহ হয়ে ওঠেছে দারুল উলুম দেওবন্দের। আজ হযরত এর মাগফেরাতের জন্য দোয়ার আয়োজন করা হয়। হযরত মুফতি সাহেব একজন দ্বীনের গুরুগম্ভীর আলেম ছিলেন। অত্যন্ত পরিশীলিত ও সূক্ষ্ম মেজাজের অধিকারী ছিলেন। তার জ্ঞানের প্রতিফলন ঘটেছিল সকল ক্ষেত্রে। করাচির স্কুল, অফিস ভবনগুলির মধ্যে, মরহুম মুফতি সাহেবও বেফাকুল মাদারিসিল আল-আরাবিয়া পাকিস্তানের প্রধান ছিলেন।

তিনি পাকিস্তানের অন্যতম প্রধান আলেম ছিলেন। হযরত মুফতি সাহেবের প্রাথমিক শিক্ষা দারুল উলূম দেওবন্দে শুরু হয়। তিনি একজন প্রখ্যাত লেখকও ছিলেন, তার কলম থেকে এ পর্যন্ত অনেক কাজ বেরিয়েছে। জাতি অনেক কিছু পেয়েছেন। ফিকহে তার অবদান অনেক অনেক বেশি। আল্লাহ তার কবরকে জান্নাত বানিয়ে দিন। তার পরিবারকে সবরে জামিলের তাওফিক দান করুন। আমিন।

-এটি