বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

‘তরুণ বয়সেই মুফতি রফি উসমানী প্রখর মেধাবী ও উঁচুমাপের আবেদ ছিলেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুফতিয়ে আজম পাকিস্তান, দারুল উলূম করাচির মুহতামিম ও শাইখুল হাদীস, বহুগ্রন্থ প্রণেতা আল্লামা মুফতি রফি উসমানির ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জামিয়া দারুল উলূম হাটহাজারীর সহযোগী পরিচালক ও বাংলাদেশ নূরানী তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা মহাসচিব আল্লামা মুফতি জসিমুদ্দীন।

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, মুফতি রফি উসমানী সমসাময়িক সময়ে পুরো ভারতীয় উপমহাদেশের একজন প্রখ্যাত আলেমে-দ্বীন ও ইসলামী আইনজ্ঞ ছিলেন। তাঁর অসংখ্য শাগরিদ আলেম বিশ্বব্যাপী দ্বীনি শিক্ষার বিস্তার ও দাওয়াত-তাবলীগের মেহনতে যুক্ত আছেন। তিনি পাকিস্তানের মুফতিয়ে আজম ও জাতীয় পর্যায়ে অত্যন্ত বরেণ্য আলেম মুরুব্বী ছিলেন। তাঁর অন্য এক পরিচয় হল, তিনি পকিস্তানের প্রাক্তন গ্রান্ড মুফতি, পাকিস্তান আন্দোলনের অন্যতম পথিকৃৎ, দারুল উলূম করাচির প্রতিষ্ঠাতা ও বহুল সমাদৃত তাফসীরগ্রন্থ মাআরিফুল কুরআনের রচয়িতা মুফতি শফী উসমানী রহ. এর সন্তান এবং পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরীয়া বেঞ্চের সাবেক প্রধান বিচারপতি আল্লামা মুফতি মুহাম্মাদ তাকী উসমানী এবং মাওলানা ওয়ালী রাজী ওছমানীর ভাই। সামগ্র বিশ্বজুড়ে উলামায়ে কেরাম ও মুসলিম উম্মাহর মাঝে তাঁর প্রভাব ও খ্যাতি রয়েছে।

শোকবার্তায় স্মৃতিচারণ করে আল্লামা মুফতি জসিমুদ্দীন বলেন, ছাত্র জীবনে মরহুম মুফতি রফি উসমানীর সাথে দীর্ঘ চার বছরের সম্পর্ক ছিল আমার। আমরা এক সাথেই চার বছর যাবত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহ.এর প্রখ্যাত খলীফা হাকিম আবদুল হাই রহ. এর ইসলাহী দরসে বসতাম। ‘। হযরতের ইন্তিকালের খবর শোনার পর সেই পবিত্র দরসের সময়গুলো স্মৃতিকাতর হয়ে চোখের সামনে ভেসে ওঠছে।

আল্লামা মুফতি জসিমুদ্দীন বলেন, হক্কানী উলামায়ে কেরামের দুনিয়া থেকে বিদায়ের তালিকা দ্রুত ভারি হচ্ছে। গত কয়েক বছরে আমরা ভারতীয় উপমহাদেশের অনেক প্রখ্যাত বুযুর্গ আলেমকে হারিয়েছি। এই তালিকায় মুফতিয়ে আযম রফি উসমানী রহ.এর নামও যুক্ত হলো। হযরতের বিদায়ে উলামায়ে কেরামের বৃহত্তর জামাতে আরেক বড় শূন্যতা তৈরি করেছে; যা সহজে পুরণ হবার নয়।

সহীহ বুখারী শরীফের কিতাবুল ইলম অধ্যায়ের দুটি হাদীসের উদ্ধৃতি দিয়ে আলà