বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

মুফতি রফি উসমানির ইন্তিকালে পাকিস্তান রাষ্ট্রপতি ডক্টর আরিফ আলভির শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। পাকিস্তানের মুফতিয়ে আজম মুফতি রফি উসমানির ইন্তিকালে পাকিস্তান রাষ্ট্রপতি ডক্টর আরিফ আলভির গভীর শোক জানিয়েছেন।

পাকিস্তানের রাষ্ট্রপতি ডক্টর আরিফ আলভি প্রয়াত আলেমের ধর্মীয় ও সাহিত্য সেবার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি ধর্মতত্ত্ব, হাদিস ও তাফসির ক্ষেত্রে মূল্যবান সেবা দিয়েছেন। তিনি ছিলেন দেশের জন্য রত্ন। ধর্ম, শিক্ষা ও বিশেষ করে ধর্মীয় শিক্ষার প্রসারে তার সেবা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে

রাষ্ট্রপতি মহান আল্লাহর কাছে মরহুমের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেয়ার দোয়া করেন।

আজ শুক্রবার স্থানীয় সময় রাত ৯.২৫ মিনিটের দিকে করাচিতে তিনি ইন্তিকাল করেন। পাকিস্তানের মেসেজ টিভি বিষয়টি নিশ্চিত করেছে।

মুফতি মুহাম্মদ রফি উসমানি জন্ম ১৯৩৬। পাকিস্তানের একজন প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব। তিনি পকিস্তানের প্রাক্তন গ্রান্ড মুফতি, দারুল উলুম করাচীর প্রতিষ্ঠাতা মুহাম্মদ শফী উসমানি (রহমাতুল্লাহি আলাইহি) এর সন্তান।

তিনি পাকিস্তানের গ্রান্ড মুফতি ও পাকিস্তানের সবচেয়ে বড় বিদ্যাপিঠ দারুল উলুম করাচীর সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

তিনি বিখ্যাত দুই ইসলামী ব্যক্তিত্ব মুফতি মুহাম্মাদ তাকি উসমানি ও মাওলানা ওয়ালি রাজির ভাই। এছাড়াও তিনি জামিয়াতুল উলামা, ইউ এস এ -এর একজন সন্মানিত সদস্যও ছিলেন।

-এটি