শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

২০০ কোটি নেকি লাভের আমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাফেজ মাওলানা আব্দুল মাজীদ মামুন রাহমানী

পূর্ববর্তী নবীগণ এবং তাদের উম্মতেরা দীর্ঘ হায়াত লাভ করতেন। লাভ করতেন দীর্ঘ সময় আল্লাহ তায়ালার ইবাদতে লিপ্ত থাকার সুযোগ । আর মুহাম্মদ সা এর উম্মতের হায়াত সে তুলনায় একেবারেই কম। কিন্তু আল্লাহ ও তাঁর রাসূল তাদের জন্য ছোট ছোট কিছু আমল বলে দিয়েছেন। যেগুলো করলে অল্পতেই অনেক নেকি লাভ করা যায়। এমনই একটি আমলের কথা উল্লেখ করছি।

হাদিস শরিফে এরশাদ হচ্ছে.

عن عبادة بن الصامت - رضي الله عنه -، قال: سمعت رسول اللَّه - صلى الله عليه وسلم - يقول: ((من استغفر للمؤمنين والمؤمنات كتب اللَّه له بكل مؤمنٍ ومؤمنة حسنة)). অর্থাৎ হযরত ওবাদা ইবনে ছমেত রা: থেকে বর্ণিত তিনি বলেন, প্রিয় নবী সা:- এরশাদ করেন যে ব্যক্তি মু'মিন পুরুষ ও নারীদের জন্য ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তা'আলা প্রত্যেক মু'মিন পুরুষ ও নারীর জন্য দু'আ করার পরিবর্তে ১টি করে নেকি দান করবেন। (আর বর্তমান পৃথিবীতে মুসলমানদের সংখ্যা প্রায় ২০০ কোটি। অতএব নিম্নোক্ত দু'আটি একবার পাঠ করলে ২০০ কোটি নেকি লাভ করা যাবে।)

দু'আটি হলো اللَّهُمَّ اغفِر لِلمُؤمِنِينَ وَالمُؤمِنَاتِ، উচ্চারণ: আল্লাহুম্মাগফির লিলমু'মিনিনা ওয়াল মু'মিনাত। অর্থ: হে আল্লাহ! আপনি মু'মিন পুরুষ ও মু'মিন নারীদেরকে ক্ষমা করুন।

আলমু'জামুল কাবীর লিত্তবরানী, হাদিস:৫০৯২ ; মাজমাউয যাওয়ায়েদ লিলহাইছামী,১০/২১০ ; মুসনাদুশ শামিয়্যিন লিত্তবরানী, হাদিস: ২১৫৫।
হাদিসটির সনদের পর্যালোচনা: ইমাম হাইছামী রহ: তাঁর রচিত গ্ৰন্থ মাজমাউয যাওয়ায়েদে হাদিসটি উল্লেখ করে বলেন وإسناده جيد অর্থাৎ হাদিসটির সনদ উত্তম ( দলিলযোগ্য ও আমল করার উপযুক্ত)। মাজমাউয যাওয়ায়েদ,১০/২১০।

আর শায়েখ আলবানী রহ:ও হাদিসটিকে হাসান ( দলিলযোগ্য ও আমল করার উপযুক্ত) বলেছেন।সহিহুল জামে,৫/২৪২।

লেখক: ফাযেল, জামিয়া রাহমানিয়া আযিযিয়া, মোহাম্মদপুর, ঢাকা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ