বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

টুপির আদলে স্টেডিয়াম তৈরি করে প্রশংসায় ভাসছে কাতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফুটবল বিশ্বকাপ মাঠে গড়াতে আর মাত্র কয়েক দিন বাকি নেই। ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি শেষ করেছে আয়োজক দেশ কাতার। এমন প্রস্তুতিতে ভূয়সী প্রশংসায় ভাসছেন মধ্যপ্রাচ্যের এ দেশটি।

বিশেষ করে যেসব স্টেডিয়ামে হবে, প্রশংসা পাওয়ারই কথা। যে দেশে ফুটবলের সে রকম কোনো পরিকাঠামোই ছিল না, তারাই হাজার হাজার কোটি টাকা খরচ করে একের পর এক চোখধাঁধানো স্টেডিয়াম বানিয়ে দিয়েছে।

চলতি ফুটবল বিশ্বকাপ মোট আটটি স্টেডিয়ামে হবে খেলা। তার মধ্যে নজর কেড়েছে আল থুমামা স্টেডিয়াম। টুপির আদলে তৈরি এ স্টেডিয়াম। দূর থেকে বা বার্ডস আইতে এ স্টেডিয়ামকে দৈত্যাকার এক টুপি মনে হবে।

এই টুপি কাতারে বিশেষ ঐতিহ্য বহন করে। এর নাম গাহফিয়া। শুধ কাতারই নয়; আরব দেশের পুরুষরা নিজেদের ঐতিহ্য ধরে রাখতে এই গাহফিয়া টুপি পরে থাকেন। অনেক জায়গায় একে তাকিয়া হ্যাটও বলা হয়।

গাহফিয়া স্টেডিয়ামটির ধারণক্ষমতা ৪০ হাজার দর্শক। কাতারের রাজধানী দোহা থেকে ১২ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এটি। গ্রুপ পর্বের ছয়টি ম্যাচসহ একটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। ধারণক্ষমতা ৪০ হাজার হলেও করোনা ইস্যু ও ব্যয় সংকোচনের জন্য ২০ হাজারের বেশি দর্শক প্রবেশ করতে দেবে না কর্তৃপক্ষ।

টুপির ডিজাইনে আল থুমামা স্টেডিয়াম বিশ্ববাসীর নজর কাড়লেও দর্শনার্থীরা বেশি খুশি হবেন এর বাইরের পরিবেশে।

স্টেডিয়ামের আশপাশের এলাকায় বিশেষ ধরনের চিত্তাকর্ষক অভিনব নকশা করা হয়েছে। অন্যান্য স্টেডিয়ামের তুলনায় ৪০ ভাগ বেশি বিশুদ্ধ পানি সংরক্ষণও নিশ্চিত করা হয়েছে সেখানে৷

-এসআর