বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

যাকাত আদায়ে আরও উদ্যোগী হয়ে কাজ করতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, বাংলাদেশে সামর্থবান লোকদের নিকট হতে যথাযথ পরিমাণ যাকাত আদায় করে সঠিক ভাবে বন্টন করা গেলে দেশের দারিদ্র বিমোচন ও সামাজিক সুরক্ষা কার্যক্রম অনেকাংশে ত্বরান্বিত হবে।

প্রতি মন্ত্রী বলেন, যাকাত আদায়ে ইসলামিক ফাউণ্ডেশন এর কর্মকর্তা দের স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে আরও উদ্যোগী হয়ে কাজ করতে হবে।

প্রতিমন্ত্রী আজ ১৭ নভেম্বর, ২০২২ (বুধবার) বিকেলে হজ অফিস আশকোনা, ঢাকায় ইসলামিক ফাউণ্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয় আয়োজিত ঢাকা বিভাগীয় ইমাম সম্মেলন, মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম প্রকল্পের শ্রেষ্ঠ শিক্ষক-কেয়ারটেকারদের মাঝে পুরস্কার বিতরণ ও সর্বোচ্চ যাকাত আদায়কারী কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান- ২০২২ এ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যাকাত ধনী ও গরীবের মাঝে অর্থনৈতিক সেতুবন্ধন। মুসলিম সমাজ থেকে দরিদ্রতা দূরীকরণে ও সমাজে অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়নে যাকাতের ভূমিকা অপরিসীম।

প্রতিমন্ত্রী বলেন, দেশের বিদ্যমান বাস্তবতাকে সামনে রেখে সরকারের নির্দেশনা অনুসরণ করে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকাসক্তি, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ সহ নানাবিধ সামাজিক সমস্যা সমাধানে ইমামগণকে নিয়মিত বয়ান করতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের উস্কানীমূলক বক্তব্য রাখার বিষয়ে ইমাম সাহেবদের সঠিক দিক নির্দেশনা প্রদান করে সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে হবে। ধর্মীয় সম্প্রীতি রক্ষার বিষয়ে জনসচেতনতা মূলক আলোচনা করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে সুবিধা বঞ্চিত স্থানে মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম প্রকল্পের মাধ্যমে দেশে প্রাক-প্রাথমিক শিক্ষা বিস্তার ও কোর্স সম্পন্নকারীদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার বৃদ্ধির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হচ্ছে।

ইসলামিক ফাউণ্ডেশনের মহাপরিচালক মু. মুনীম হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এর খতিব ও ইসলামিক ফাউণ্ডেশনের বোর্ড অব গভর্ণরস এর গভর্ণর আল্লামা মুফতি রুহুল আমিন,