বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কানাডার টরেন্টো শহর কাউন্সিলের সদস্য হলেন আসমা মালিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কানাডার টরেন্টো শহর কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন আসমা মালিক। কেননা একজন হিজাবি নারী হিসেবে তিনিই প্রথম কাউন্সিলর নির্বাচিত হলেন। তিনি এই শহরের মানুষের জন্য ন্যায়বিচার এবং সামাজিক কল্যাণের দিকে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছেন।

টরেন্টো শহরের প্রথম হিজাবি কাউন্সিলর১১ জন প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে তিনি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত স্পাডিনা ফোর্ট ইয়র্ক অঞ্চলের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোটের পরিমাণ ৩৬.৬ শতাংশ।

টরেন্টো সিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আসমা মালিক বলেন, ‘আপনি যদি পুরো শহরের ফলাফলের দিকে তাকান, তবে এটা আগ্রহ-উদ্দীপক। আমরা শুধু টরেন্টো শহরের প্রগতিশীল রাজনৈতিক নেতৃত্বের ব্যাপারে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করিনি; বরং নেতৃত্বেই পরিবর্তন আনতে পেরেছি।

অবশ্য আসমা মালিক এবারই প্রথম নির্বাচিত হননি। এর আগে তিনি ত্রিনিটি স্পাডিনা এলাকা থেকে টরেন্টো ডিস্ট্রিক স্কুল বোর্ডের ট্রাস্টি নির্বাচিত হন। হিজাবি নারী হিসেবে সেখানেও তিনি ছিলেন প্রথম। আসমা মালিক মনে করছেন, এই বিজয় শহরের রাজনীতিতে তাঁর প্রতিনিধিত্বমূলক উপস্থিতির পথ প্রশস্ত করবে। তিনি বলেন, ‘আমি যে বিষয়টি ভেবে সবচেয়ে বেশি আনন্দিত তা হলো পরবর্তী ও নতুন প্রজন্মের নেতৃত্ব।

বিশেষত আমার সম্প্রদায়ের লোকেরা যখন নিজেদের শহরের রাজনৈতিক নেতৃত্বে দেখতে পাবে, তখন তারা বুঝতে পারবে এই শহরের নাগরিক ও তার সেবা গ্রহণের ক্ষেত্রে সবাই সমান। সুতরাং আগামী দিনগুলোতে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।

আসমা মালিকের নিজস্ব ওয়েবসাইটের তথ্যানুসারে প্রায় পাঁচ দশক আগে তিনি পাকিস্তান থেকে কানাডার টরেন্টো শহরে আসেন। টরেন্টো বিশ্ববিদ্যালয়ের এই গ্র্যাজুয়েট মানবাধিকার ও সামাজিক সুবিচার নিয়ে কাজ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ