মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মাহফিলে মুফতি আরিফ বিন হাবিবকে অপমান: বিএনপি নেতাকে জনতার জুতা নিক্ষেপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কিশোরগঞ্জের কটিয়াদীতে মাহফিলে মুফতি আরিফ বিন হাবিবের বক্তব্যের সমালোচনা করায় জেলার ২ আসনের (কটিয়াদী-পাকুন্দিয়া) বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে স্থানীয় জনতা।

শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের গচিহাটা কলেজ মাঠে এ ঘটনা ঘটে। ইতোমধ্যেই এ ঘটনার ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

জানা যায়, গচিহাটা কলেজ মাঠে স্থানীয় ইমাম ও ওলামাদের আয়োজনে শনিবার সন্ধ্যায় মাহফিলের আয়োজন করা হয়। এতে বিশেষ বক্তা হিসেবে বয়ান করেন, মুফতি আরিফ বিন হাবিব। বয়ানে তিনি সমসাময়িক কিছু ইসলামিক ইবাদত নিয়ে আলোচনা করেন। তিনি সেখানে বলেন, ‘আমরা যা পালন করি অনেক বিষয়ই কুরআন ও হাদিসে নেই। তাই সহীহভাবে ইসলাম পালন করতে হবে।’

মুফতি আরিফ বিন হাবিবের বয়ানের শেষে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব) আখতারুজ্জামান রঞ্জন। তিনি বলেন, ‘হুজুর যা বলছেন তা অনেকটাই ভুল’। এই বক্তব্যে জনতা উত্তেজিত হয়ে আখতারুজ্জামানকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে।

জানা যায়, বিএনপির এই সাবেক এমপির এসব অযাচিত কাজ নতুন নয়। বিভিন্ন মাহফিলে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কর্মকাণ্ড অনেক বছর ধরেই করে আসছেন। কোনো কোনো বক্তাকে বসিয়ে নিজেই কয়েকঘণ্টা কথা বলার রেকর্ডও আছে তার। তবে এলাকায় নিজস্ব প্রভাবের কারণে এতোদিন কেউ তার বিরুদ্ধে মুখ খুলেনি।

বিভিন্ন কারণে তাকে বিএনপি থেকে পাঁচবার বহিষ্কার করা হয়েছে। চলতি বছরের ২০ ফেব্রুয়ারি দলীয় শৃংখলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগে আখতারুজ্জামান রঞ্জনকে প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করে বিএনপি। এখন পর্যন্ত তাকে দলে ফেরত নেয়নি বিএনপি।

আখতারুজ্জামান রঞ্জনের উদ্ভ্রান্ত আচরণে শ্রোতারা কঠোর প্রতিবাদ করলেও স্টেজে উপস্থিত আলেমদের নিরব ভূমিকার সমালোচনা ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চর্চা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এসব বিষয়ে দেশের আলেমদের আরো সচেতন হতে হবে।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদাত হোসেন জানান, এ ধরনের কোনো ঘটনার খবর তিনি পাননি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ