মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মিয়ানমারে সংঘর্ষ, আবারও গুলি এসে পড়লো বাংলাদেশে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এবার মিয়ানমার থেকে ছোড়া স্টেনগানের গুলি এসে পড়েছে বাংলাদেশ সীমান্তে। এতে মুহূর্তেই আতঙ্কিত হয়ে পড়েন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের সীমান্ত এলাকার বা‌সিন্দারা।

শনিবার (২২ অক্টোবর) দুপুরে দৌছড়ি ইউনিয়নের বাহিরমাঠের কাছে ৪৯, ৫০ নং সীমান্ত পিলারের মিয়ানমার অভ্যন্তরে গোলাগুলি ও মর্টারশেল বি‌স্ফোর‌ণ হয়। এই সময় গুলি এসে পড়ে বাংলাদেশ ভূখণ্ডে।

সীমান্তে বসবাসরত আব্দুস শুক্কুর বলেন, ধান ক্ষেতে কাজ করার সময় দুপু‌রে মিয়ানমার ভূখণ্ডে প্রচুর গোলাগুলির আওয়াজ শুনতে পাই। আওয়াজ শুনে ধানক্ষেত থেকে সরে আসার সময় একটি গুলি এসে পড়ে আমার জমির কাছাকাছি।

বি‌জি‌বির এক কর্মকর্তা বলেন, লেমুছড়ি বিজিবি ক্যাম্পের প্রায় ৩০০ গজ দূরে একটি গুলি এসে পড়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া ওখানে যাওয়া যাবে না। তবে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

দৌছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ ইমরান জানান, দুপুর সাড়ে ১২টায় হঠাৎ দৌছড়ির বাহিরমাঠের ৭ ও ৮ নং ওয়ার্ডের কাছে ৪৯ ও ৫০ নং সীমান্ত পিলারের কাছাকাছি মিয়ানমার অভ্যন্তরে প্রচুর গোলাগুলি হয়। এ সময় এপারে গুলি এসে পড়েছে। এতে সীমান্ত এলাকার বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। ইতোমধ্যে সীমান্তে বসবাসরত দুই শতাধিক পরিবারকে নিরাপদে আসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তারা নিরাপদ স্থানে এসে পড়েছেন। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ