বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রাশিয়ায় পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন আমিরাতের প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাশিয়া সফরে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

আজ মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগে গতকাল সোমবার আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম দেশটির প্রেসিডেন্ট রাশিয়া সফরে যাচ্ছেন বলে নিশ্চিত করেছিল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন জায়েদ আল নাহিয়ান। এ সময় তারা আন্তর্জাতিক এবং আঞ্চলিক ইস্যুর পাশাপাশি মস্কো-আবুধাবির মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা করবেন।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কঠোর চাপ উপেক্ষা করে সংযুক্ত আরব আমিরাত ও রাশিয়াসহ বিশ্বের তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক প্লাস তেল উৎপাদন হ্রাসের ঘোষণা দেয়। এর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আমিরাতের প্রেসিডেন্টের রাশিয়া সফরের ঘোষণা এলো।

সিদ্ধান্ত অনুযায়ী, নভেম্বর থেকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দৈনিক সরবরাহ ২০ লাখ ব্যারেল কমিয়ে আনবে ওপেক। ইউক্রেন যুদ্ধের প্রভাবে অস্থির জ্বালানির বাজারে যা বড় এক ধাক্কা হয়ে এসেছে।

সম্প্রতি জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছিল, ওপেকের তেলের সরবরাহে লাগাম টানা ঠেকাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কঠোর চাপ প্রয়োগ করেছিল।

কেননা গ্যাসোলিনের মূল্যের আরেক দফা বৃদ্ধির কারণে ইউএস কংগ্রেসের মধ্যমেয়াদী নির্বাচনে সংকটে পড়বে ক্ষমতাসীন ডেমোক্রেটরা। পাশাপাশি ইউক্রেন যুদ্ধের এ সময়ে জ্বালানির উচ্চমূল্য থেকে রাশিয়া যাতে সুবিধা না পায় সেই দিকটিও নিশ্চিত করতে চেয়েছিল তারা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ