বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সড়ক দুর্ঘটনা ৮ এসএসসি পরীক্ষার্থী আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গোপালগঞ্জের কাশিয়ানীতে এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে বাড়ি ফেরার সময় নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আট পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার রামদিয়া-সাতপাড় সড়কের সীতারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলার রামদিয়া ক্লিনিক ও গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন, সুরমা খানম, নাদিরা খানম, সাগরিকা খানম, আল্লাদী খানম, রনি শেখ, তানজিলা খানম, তিথি খানম ও সাজ্জাদ মোল্যা। তারা উপজেলার ঘোনাপাড়া আর আর উচ্চ বিদ্যালয় ও দেবাসুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

আহত শিক্ষার্থীরা জানান, রামদিয়া সরকারি এসকে কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা দিয়ে আট শিক্ষার্থী ইজিবাইকে করে বাড়িতে ফিরছিলেন তারা। সীতারামপুর-বেথুড়ীর মধ্যবর্তী স্থানে পৌঁছালে বিপরীতদিক থেকে আসা দ্রুতগামী নছিমনের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ইজিবাইক উল্টে আট শিক্ষার্থী আহত হয়। আহতরা জখম হয়েছে।

কাশিয়ানী উপজেলার রামদিয়া পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব মো. শরিফুল ইসলাম বলেন, গুরুতর আহতদের বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ