শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

নবাবগঞ্জে বাড়তি মূল্যে সার বিক্রি করায় চার ব্যবসায়ীকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আর কে ওসমান আলী
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে লাইসেন্স ছাড়া দোকানে সার বিক্রি ও অধিক মুল্যে সার বিক্রির দায়ে ৪ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমান আদালতে।

সোমবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার বিনোদনগর কচুয়া পাড়া ও দাউদপুর বাজারে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে এসব জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম।

ভ্রাম্যমাণ আদালতে বিনোদনগর কচুয়া পাড়ার আজিজুল হক নামে সার দোকানিকে ৭৫ টাকার সার ১৫০ টাকায় বিক্রি করায় ২ হাজার টাকা, নবাবগঞ্জ সদরের আমিনুল ইসলাম নামে সার দোকানিকে লাইসেন্স না থাকায় এবং সার মজুদ রেখে বেশি দামে বিক্রি করায় ৫ হাজার টাকা, দাউদপুর বাজারের অনিল কুমার দে নামে সারের দোকানি কে সার মজুদ রেখে ক্রেতাদের মিথ্যা কথা বলার দায়ে ১০ হাজার টাকা, একই বাজারের শ্যামা প্রসাদ দে সারের দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম।

উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম জানান, কিছু অসাধু সার ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সারের দাম অধিক মূল্যে বিক্রি করতেছে এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ